সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন আঞ্জুমান আরা
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন আঞ্জুমান আরা শহীদ। তিনি পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের স্ত্রী। সাউথইস্ট ব্যাংক পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় আঞ্জুমান আরা শহীদকে পরিচালক মনোনীত করা হয়। এরপর বাংলাদেশ ব্যাংকের অনুমোদনও নেয়া হয়েছে।
আঞ্জুমান আরা শহীদ আর্থিক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। সাউথইস্ট ব্যাংকের পরিচালক হওয়ার জন্য তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ ত্যাগ করেন। ২০২০ সালের শুরুতে এ আর্থিক প্রতিষ্ঠানটির লাইসেন্স দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
এছাড়া তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি নাম পরিবর্তন হওয়া ফারমার্স ব্যাংকের উদ্যোক্তাদেরও একজন।