Ortho Songbad আর্কাইভ

ন্যাশনাল লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে

ন্যাশনাল লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩১ মার্চ,২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি বছরে প্রথম ৩ মাসে কোম্পানিটি কনসুলেটেড ১৯ কোটি ৮৯ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ১৭ কোটি ৪ লাখ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৫ কোটি ৮৬ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৪ হাজার ২৪ কোটি ৫২ লাখ টাকা।

মুল সাইট থেকে

পুজিবাজার