Ortho Songbad আর্কাইভ

ইপিএস বেড়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের

ইপিএস বেড়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্সের চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৮ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৬৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০১ টাকা বা ১ শতাংশ বেড়েছে।

২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০.০৬ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার