Ortho Songbad আর্কাইভ

রূপালী ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

রূপালী ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, স্থানীয় কার্যালয়, সকল বিভাগীয় কার্যালয় ও কর্পোরেট-১ শাখার মধ্যে মাঠ পর্যায়ের কার্যালয় সমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২৩ স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিএম মো. গোলাম মরতুজা, তাহমিনা আখতার, কাজী আবদুর রহমান, মো. হারুনুর রশীদ, মো. শাহজাহান চৌধুরী প্রমুখ।

মুল সাইট থেকে

পুজিবাজার