ইউসিবির ব্যাংকিং সেবায় অগ্রাধিকার পাবেন শী’র সদস্যরা
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সম্প্রতি এফ-কমার্স ভিত্তিক নারী সংস্থা "শী" এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে শী- এর সদস্যরা অগ্রাধিকারসহ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও তারা ইউসিবির নিয়মিত এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সুবিধাও পাবেন।
ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলম ভূঁইয়া এবং শী- এর প্রতিষ্ঠাতা মিসেস প্রমি দে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি এস এম ই বিভাগের প্রধান ও এসভিপি জনাব মোঃ মহসিনুর রহমান; ইউসিবির অন্যান্য শাখা প্রধানবৃন্দ এবং শী’র মুখপাত্র জয়ন্ত সেন গুপ্ত।