নওগাঁয় ট্রাক চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাবলাতলি বলিহার কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসছিল পোলট্রির খাবার বোঝাই ট্রাকটি। ঘটনাস্থলে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দেয়।
নওগাঁ সদর থানার ভীমপুড় পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় মেলেনি।