ইস্টার্ন ব্যাংকের ৩ মাসে মুনাফা ৮৩ কোটি টাকা

ইস্টার্ন ব্যাংকের ৩ মাসে মুনাফা ৮৩ কোটি টাকা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ইস্টার্ন ব্যাংকের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২০) ৮৩ কোটি টাকা মুনাফা হয়েছে। যা আগের বছর একই সময় থেকে ৩ কোটি টাকা বা ৪ শতাংশ বেশি।

কোম্পানিটির ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ৩ মাসে (জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত) ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৩ টাকা। আর শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ার সংখ্যা ৮১ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৫৪৮টি। সে হিসাবে ৩ মাসে ব্যাংকটির মোট মুনাফা হয়েছে ৮৩ কোটি ৬১ লাখ ৫৩ হাজার ৫৩৪ টাকা।

আর আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৯৯ টাকা। সে হিসাবে মোট মুনাফা হয়েছিল ৮০ কোটি ৩৬ লাখ ৮১ হাজার ৫৫২ টাকা।

আগের বছর একই সময় থেকে চলতি অর্থবছরের ৩ মাসে ব্যাংকটির ইপিএস ০.০৪ টাকা বেশি হয়েছে। অর্থাৎ ব্যাংকটির ৩ কোটি ২৪ লাখ ৭১ হাজার ৯৮২ টাকা বা ৪.০৪ শতাংশ মুনাফা বেড়েছে।

২০২০ সালের ৩১ মার্চ ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩.০৮ টাকায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন