ডিপিএসে বিলম্বিত পেমেন্টে জরিমানা মওকুফ ব্র্যাক ব্যাংকের

ডিপিএসে বিলম্বিত পেমেন্টে জরিমানা মওকুফ ব্র্যাক ব্যাংকের
করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর মধ্যে ব্র্যাক ব্যাংক তাদের ডিপিএস গ্রাহকদের দেরিতে পেমেন্টের জন্য জরিমানা ফি না নেয়ার ঘোষণা দিয়েছে।

এ বিষয়ে সব ডিপিএস গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করেছে ব্যাংকটি। গতকাল ব্র্যাক ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকার ঘোষিত সাধারণ ছুটির দিনগুলোতে গ্রাহকদের সহায়তা অব্যাহত রাখার ব্যবসায়িক দায়বদ্ধতা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, শাটডাউন সময়কালে গত ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সময়ের মধ্যে ডিপিএস গ্রাহকরা তাদের কিস্তি পরিশোধে অপারগ হলে ব্যাংক কিস্তির প্রয়োগকৃত স্ট্যান্ডার্ড ফি মওকুফ করবে। এছাড়া গ্রাহকদের তাদের বকেয়া ডিপিএস কিস্তি জমা দেয়ার জন্য ব্যাংকটি তিন মাসের স্থগিতকালীন অর্থাৎ অর্থ প্রদানের তারিখ থেকে তিন মাস অতিরিক্ত সময় প্রদান করবে।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান মাহীয়ুল ইসলাম বলেন, আমরা আমাদের গ্রাহকদের মানসিকভাবে শক্তিশালী রাখতে এবং শাটডাউনের সময় সুরক্ষিত রাখতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জানি যে মহামারী চলাকালীন অনেকেরই উপার্জন আংশিক, কারো কারো ক্ষেত্রে পুরোপুরি হ্রাস পেয়েছে এবং তাদের সমর্থন করা আমরা আমাদের কর্তব্য হিসেবে বিবেচনা করছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি