Ortho Songbad আর্কাইভ

এসবিএসি ব্যাংকের নতুন এএমডি হলেন হাবিবুর রহমান

এসবিএসি ব্যাংকের নতুন এএমডি হলেন হাবিবুর রহমান
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন হাবিবুর রহমান। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিবেবে দায়িত্ব পালন করেন ছিলেন।

এএনজেড গ্রিনলেজ ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং জীবন শুরু করেন। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২৭ বছরের ব্যাংকিং জীবন তাঁর। দি সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি এবং কানাডার টরেন্টো ডমিনিয়ন ব্যাংকে চাকুরি করেন। ব্যাংকিং জীবনে তিনি ঋণ ব্যবস্থাপনা ও ঝুঁকি বিষয়ক সহ পেশাগত স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ ও কোর্স সম্পন্ন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অথনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বেলজিয়ামের ব্রাসেলস থেকে এমবিএ সম্পন্ন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওমেগা নামক প্রতিষ্ঠান থেকে সার্টিফাইড ক্রেডিট প্রফেসনালস ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি

মুল সাইট থেকে

পুজিবাজার