Ortho Songbad আর্কাইভ

বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রূপালী ব্যাংকের অনুদান

বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রূপালী ব্যাংকের অনুদান
রূপালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সিলেট, সুনামগঞ্জসহ বন্যাদুর্গতদের সহায়তায় অনুদান হিসেবে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ জুন) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল উপস্থিতিতে এ অনুদান প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে এ অনুদানের চেক তুলে দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

মুল সাইট থেকে

পুজিবাজার