এনার্জি প্যাকের সহযোগীর বাণিজ্যিক উৎপাদন শুরু
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের সহযোগী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার ঠাকুরগাঁও লিমিটেড বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ঠাকুরগাঁও সদরে জগন্নাথপুরের গৈৗরিপুরে ১১৫ মেগাওয়াট এইচএফও ভিত্তিক পাওয়ার প্লান্টের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।
উল্লেখ্য, এনার্জিপ্যাকের সহযোগী কোম্পানি প্রাথমিকভাবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সাথে ১৫ বছরের জন্য চুক্তি করেছে।