Ortho Songbad আর্কাইভ

ভোজ্যতেলে ভ্যাট সুবিধা বাড়লো আরও তিন মাস

ভোজ্যতেলে ভ্যাট সুবিধা বাড়লো আরও তিন মাস
ভোক্তাপর্যায়ে ভোজ্যতেলের (সয়াবিন ও পামওয়েল) দাম সহনীয় রাখতে এ পণ্যের ওপর মূল্যসংযোজন করের যে সুবিধা বিদ্যমান, তার মেয়াদ পুণরায় বাড়ানো হয়েছে।

রোববার (৩ জুলাই) থেকে নতুন করে এ সুবিধার মেয়াদ আরও তিনমাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ভোক্তাদের স্বার্থ বিবেচনায় এ সুবিধার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

বর্তমানে ভোজ্যতেলে শুধু আমদানিপর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। আর উৎপাদন ও সরবরাহপর্যায়ে কোনো ভ্যাট দিতে হয় না ব্যবসায়ীদের। এ দুই স্তরে মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। চলতি বছরের মার্চে প্রজ্ঞাপন জারি করে এ সুবিধা দেওয়া হয়।

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বাড়তে থাকায় গত মার্চের মাঝামাঝি তিন ধাপে মূল্যসংযোজন কর (ভ্যাট) কমায় সরকার।

মুল সাইট থেকে

পুজিবাজার