সিলেটের বন্যা দুর্গত মানুষদের পাশে ব্র্যাক ব্যাংক

সিলেটের বন্যা দুর্গত মানুষদের পাশে ব্র্যাক ব্যাংক
মানবতার ডাকে সাড়া দিয়ে সিলেট অঞ্চলের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক ব্যাংক। উজান থেকে নেমে আসা বৃষ্টির পানিতে হঠাৎ সৃষ্ট বন্যা সিলেটে অঞ্চল বিশেষ করে সুনামগঞ্জের মানুষদেরকে অভিভূত ও বিপর্যস্ত করার সঙ্গে সঙ্গেই ব্র্যাক ব্যাংক বিশ্বের বৃহত্তম উন্নয়ন সংস্থা ব্র্যাকের ত্রাণ কার্যক্রমের সাথে যুক্ত হয়।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে, ব্র্যাক ব্যাংক ব্র্যাকের জরুরি বন্যা ত্রাণ কর্মসূচি ‘ডাকছে আমার দেশ’ এ তিন কোটি টাকা অনুদান দিয়েছে।

ব্র্যাকের ত্রাণ কর্মীরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার, নিরাপদ খাবার পানি, ওরাল স্যালাইন, ম্যাচ, মোমবাতি, প্রয়োজনীয় ওষুধসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেছে এবং পানিবন্দী মানুষদের উদ্ধার করেছে। ব্র্যাকের ২৫ কোটি টাকার ত্রাণ কর্মসূচির আওতায় প্রায় ৫২ হাজার পরিবারকে খাদ্য, জরুরি সহায়তা এবং পুনর্নির্মাণ কাজে সহায়তা প্রদান করা হবে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম মাসুদ রানা এফসিএ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কেএএম মোরশেদের নিকট পেঅর্ডারটি হস্তান্তর করেন।

এই মানবিক উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, একজন কর্পোরেট নাগরিক হিসাবে আমরা মনে করি, আমাদের দায়িত্ব এই দুর্যোগের সময় সিলেট অঞ্চলের দুর্দশাগ্রস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলির কাছে ত্রাণ পৌঁছানোর এই কঠিন কাজটিতে আমাদের সহায়তা করার জন্য আমরা ব্র্যাক-এর প্রতি কৃতজ্ঞ। বন্যা পরিস্থিতির অবনতি হলে আমাদের সহায়তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, সারাদেশে সরকারের বন্যা ত্রাণ কাজে যোগ দিতে ব্র্যাক ব্যাংক ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি