আছিয়া সি ফুডের লেনদেন শুরু ১১ টাকায়

আছিয়া সি ফুডের লেনদেন শুরু ১১ টাকায়
পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মের নতুন কোম্পানি আছিয়া সি ফুড আজ সোমবার লেনদেন শুরু করেছে। এদিন ডিএসইতে শেয়ারটি ১১ টাকায় লেনদেন শুরু করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার ডিএসইতে শেয়ারটির দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির ১ বারে মাত্র ১টি শেয়ার লেনদেন হয়েছে।

এসএমই মার্কেটের নতুন কোম্পাটির পরিশোধিত মূলধন রয়েছে ৩৭ কোটি ৩৫ টাকা। আর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ৩৩৪টি।

প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী শেয়ারটি লেনদেনের প্রথম ৩০ দিন কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন