আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন—ফারজিন সুলতানা (৪১), মোরশেদ হাসান সিদ্দিকী (৫৯) ও মমতাজ বেগম (৫০)।


এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ২২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে সাত জন নারী ও ১৫ জন পুরুষ।


ফারজিন গত ১৪ জুলাই, মোরশেদ ১৬ জুলাই ও মমতাজ ১৭ জুলাই মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে।


পোর্টালের তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুরের বাসিন্দা ফারজিনের পাসপোর্ট নম্বর বিডব্লিউ ০৩৮৯৮৩০ ও হজ আইডি ০৫২৩০৫৪। ঢাকার ক্যান্টমেন্টের বাসিন্দা মোরশেদের পাসপোর্ট নম্বর ইই ০০৬৪৮৮৮ ও হজ আইডি নম্বর ৭০১৭৫০১। ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসিন্দা মমতাজের পাসপোর্ট নম্বর ইই ০২১০২০০ ও হজ আইডি নম্বর ৮০৭২৯০৯।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা