গ্রামীণফোনের ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

গ্রামীণফোনের ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন ২০২২ সমাপ্ত ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১২.৮২ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছিল ১২.৮৯ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৭ টাকা বা ০.৫৪ শতাংশ কমেছে।

এদিকে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাস সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৮২ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ৬.৩০ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৫২ টাকা বা ৮ শতাংশ বেড়েছে।

২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.২৫ টাকায়।

কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন