Ortho Songbad আর্কাইভ

আগ্রহের শীর্ষে এইচআর টেক্সটাইল

আগ্রহের শীর্ষে এইচআর টেক্সটাইল
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে১১০টির বা ২৮.৮৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এইচআর টেক্সটাইলের। গতকাল মঙ্গলবার এইচআর টেক্সটাইলের শেয়ার দর ছিল ১৭৫ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ১৮৯ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৭০ পয়সা বা ৭.৮১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এইচআর টেক্সটাইল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ৭.৬৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.২১ শতাংশ, প্রাইম টেক্সটালের ৬.০১ শতাংশ, এমএল ডায়িংয়ের ৫.২৮ শতাংশ, কেডিএস লিমিটেডের ৫.০৫ শতাংশ, সাবমেরিন ক্যাবলসের ৩.৭৮ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৩.৭৩ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৩.২২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩.১২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার