ডিএমপির তিন কর্মকর্তাকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনারসহ তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে লালবাগ বিভাগের উপ-কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাকে মিরপুর বিভাগে বলদি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের আদেশে তাদের বদলি করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, যুগ্ম-পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসানকে ট্রাফিক-দক্ষিণে, লালবাগ বিভাগের উপ-কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাকে মিরপুর বিভাগের উপ-কমিশনার ও লালবাগ বিভাগের চকবাজার জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. কুদরত-ই-খুদাকে অতিরিক্ত দায়িত্বে লালবাগ বিভাগের উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।