Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের তিন জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের তিন জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম সাউথ, সিলেট ও রংপুর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২৬ জুলাই ২০২২ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মোঃ নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, মোঃ মাহবুব আলম, মোহাম্মদ উল্লাহ, মিজানুর রহমান, মোঃ মাকসুদুর রহমান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু ছাঈদ মোঃ ইদ্রিস, শিকদার মোঃ শিহাবুদ্দীন, মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, আহমেদ জোবায়েরুল হক, মিয়া মোঃ বরকত উল্লাহ ও মিফতাহ উদ্দীন। সম্মেলনে জোনগুলোর অধীন শাখাসমূহের প্রধান এবং বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার