Ortho Songbad আর্কাইভ

জনতা ব্যাংক কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

জনতা ব্যাংক কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বৃহস্পতিবার (২৮.০৭.২০২২) জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকায় ৩০ কর্মদিবস ব্যাপী কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের (ব্যাচ নং-০৫/২০২২) উদ্বোধন করেন।

উক্ত প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের মোট ৫০ জন শিক্ষানবীশ কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রধান অতিথির বক্তব্যে ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও প্রশিক্ষণার্থীবৃন্দকে সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন।

জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকার প্রিন্সিপাল (জিএম) মোঃ রুহুল আমিনসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

মুল সাইট থেকে

পুজিবাজার