বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। গত জুলাই মাসে চীন ও জাপানে কারখানায় উৎপাদন কম হওয়ার কারণেই তেলের দাম কমেছে বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। এদিকে বিশ্বের তেল রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক এবং অন্যান্য বড় তেল উৎপাদনকারী দেশের কর্মকর্তাদের সঙ্গে চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের বৈঠকে বসার কথা।

ওই বৈঠকে তেলের সরবরাহে সামঞ্জস্য রাখার বিষয়ে আলোচনা হবে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ০ দশমিক ৮ শতাংশ কমে হয়েছে ১০৩ দশমিক ১৫ ডলার, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ১৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে হয়েছে ৯৭ দশমিক ৪৪ ডলার।

গত জুনে উৎপাদনের গতি অনেকটাই বেড়ে গিয়েছিল বিশ্বের বৃহত্তম ক্রুড তেল আমদানিকারক দেশ চীনে। কিন্তু দেশটিতে করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়। এতে জুলাইয়ে প্রত্যাশার চেয়ে কম উৎপাদন হয়েছে।

কেইশিন/মার্কিটের ম্যানুফ্যাকচারিং পার্চেসিং ম্যানেজারস ইনডেক্সে (পিএমআই) গত জুনে চীনের পয়েন্ট ছিল ৫১ দশমিক ৭। কিন্তু গত মাসে এই পয়েন্ট কমে হয়েছে ৫০ দশমিক ৪। সোমবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রত্যাশিত পয়েন্ট অনেকটাই কমেছে।

অপরদিকে জাপানে গত ১০ মাসের মধ্যে জুলাইয়ে সবচেয়ে কম উৎপাদন হয়েছে। সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং বলেন, আজ তেলের দাম কমার প্রথম ও মূল কারণ চীনের উৎপাদন হতাশজনকভাবে কমে যাওয়া।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না