Ortho Songbad আর্কাইভ

গড় বৃষ্টিপাতের অর্ধেকও হয়নি জুলাইয়ে

গড় বৃষ্টিপাতের অর্ধেকও হয়নি জুলাইয়ে
দেশে প্রতিবছর সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাইয়ে। তবে এ বছর দেখা গেল ভিন্ন চিত্র। যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিলো তা তো হয়নি, উল্টো গরম বেশি পড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জুলাই মাসে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫০০ মিলিমিটার। তবে এ বছর জুলাইয়ে গড় বৃষ্টি হয়েছে ২১১ মিলিমিটার। এবারের জুলাইয়ের মতো এত কম বৃষ্টি আগে হয়নি। ২০২০ সালের জুলাইয়ে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫৫৩ মিলিমিটার। আর গত বছরে তা ছিল ৪৭১ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাইয়ের ১৮ দিন দেশের কোথাও না কোথাও দাবদাহ বজায় ছিল। এর মধ্যে টানা দাবদাহ ছিল ১৫ দিন। দাবদাহের দিনের সংখ্যার দিক থেকেও এটি রেকর্ড; অর্থাৎ স্বাধীনতার পর থেকে জুলাই মাসে এত বেশি উষ্ণ দিন দেখা যায়নি।

মুল সাইট থেকে

পুজিবাজার