Ortho Songbad আর্কাইভ

সবচেয়ে বেশি দাম বেড়েছে একমি পেস্টিসাইডসের

সবচেয়ে বেশি দাম বেড়েছে একমি পেস্টিসাইডসের
সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দাম বেড়েছে একমি পেস্টিসাইডসের। আজ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসইতে আজ শেয়ারটি সর্বশেষ ৪১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। একমি পেস্টিসাইডস ৪ হাজার ৫৫৪ বারে ৭১ লাখ ৯ হাজার ৩৪০টি শেয়ার লেনদেন করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বেশি দাম বাড়ার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৭০ পয়সা বা ৯.৫৯ শতাংশ। ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার আজ সর্বশেষ ৮ টাকা দরে লেনদেন হয়।

টপটেন গেইনার বা দর বাড়ার তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে ১২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ।

ডিএসইতে আজ টপটেন গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে - ইন্টারন্যাশনাল লিজিং, খুলনা প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং, ফ্যাস ফিন্যান্স, সিমটেক্স, গ্লোবাল হেভি কেমিক্যাল,ফারইস্ট নিটিং ও ম্যাকসন্স স্পিনিং লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার