Ortho Songbad আর্কাইভ

সিটি আলো ও বিডব্লিউসিসিআইয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সিটি আলো ও বিডব্লিউসিসিআইয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
সিটি আলো সম্প্রতি বিডব্লিউসিসিআই প্রাঙ্গনে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের জন্য একটি এমওইউ স্বাক্ষর করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সিটি আলো এবং বিডব্লিউসিসিআই আর্থিক সাক্ষরতা কর্মসূচি এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়নে যৌথভাবে কাজ করবে এবং সাশ্রয়ী মূল্যের আর্থিক পরিষেবার প্রাপ্যতা নিশ্চিত করবে।

সিটি ব্যাংকের শাখা প্রধান মোঃ সাফিউল আমিন এবং বিডব্লিউসিসিআইয়ের সভাপতি সেলিমা আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হেড অব স্মল বিজনেস মোঃ কামরুল মেহেদী, সিটি ব্যাংকের হেড অফ সিটি আলো নাসরিন আক্তার এবং বিডব্লিউসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ।

মুল সাইট থেকে

পুজিবাজার