ডিজিটাল নিরাপত্তা সিস্টেম চালু করল রূপালী ব্যাংক

ডিজিটাল নিরাপত্তা সিস্টেম চালু করল রূপালী ব্যাংক
রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় মনিটরিং কক্ষ চালু করা হয়েছে। দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের ৪র্থ তলায় ব্যাংকের নিরাপত্তা বিভাগের অধীনে ডিজিটাল ওয়াচ ও ওয়ার্ড ইনিসিয়েটিভ এর কার্যক্রম পরিচালনা করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ আগস্ট) ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ আনুষ্ঠানিকভাবে ডিজিটাল নিরাপত্তা সিস্টেমের উদ্বোধন করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এতে করে ডিজিটাল ক্যামেরার মাধ্যমে প্রধান কার্যালয়ের সকল বিভাগের কার্যক্রম কেন্দ্রীয় মনিটরিং রুম থেকে পর্যবেক্ষণ করা হবে। পর্যায়ক্রমে সকল শাখাকেও এ সিস্টেমের আওতায় আনা হবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহক, কর্মকর্তা-কর্মচারীসহ ব্যাংকের সার্বিক নিরাপত্তা আগের থেকে অনেক বেশি সুনিশ্চিত করা সম্ভব হবে। এর মাধ্যমে ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা কার্যক্রম আরও একধাপ এগিয়ে গেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও মো. খান ইকবাল হোসেন। এছাড়াও মহাব্যবস্থাপক মো. গোলাম মরতুজা, মো. হারুনুর রশীদ, ইকবাল হোসেন খাঁ ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অবঃ) সরকার তারেক আহমেদসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি