বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ
আগামী তিন দিনে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৬ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিনে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি সর্বোচ্চ নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলসহ কয়েক জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। আর বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা কিছুটা কমবে।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, রংপুর ও সৈয়দপুর জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা প্রশমিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রার চেয়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো