অর্থনৈতিক সংকট আরও এক বছর স্থায়ী হবে শ্রীলঙ্কায়

অর্থনৈতিক সংকট আরও এক বছর স্থায়ী হবে শ্রীলঙ্কায়
শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট শিগগিরই শেষ হচ্ছে না। দেশটির নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, সংকট কাটতে আরও এক বছর লাগবে। তাছাড়া অর্থনীতিকে পুনরুদ্ধার করতে তিনি লজিস্টিকস ও নিউক্লিয়ার এনার্জির দিকে নজর দেওয়ার কথাও জানান। শনিবার (৬ আগস্ট) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (৫ আগস্ট) অনুষ্ঠিত ‘লেটস রিসেট শ্রীলঙ্কা’ শীর্ষক দুই দিনের সম্মেলনে বিক্রমাসিংহে বলেন, দেশের সংস্কারের জন্যও উচ্চ কর আরোপের প্রয়োজন হবে।

তিনি বলেন, চলতি বছরের বাকি সময় ও আগামী বছর আমাদের কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। তাই দেউলিয়া থেকে মুক্ত হতে হলে অন্যান্যখাতে গুরুত্ব দিতে হবে।

এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় কিছুদিন আগে ডিজেলের দাম কমিয়েছিল শ্রীলঙ্কা। সেই অনুসারে এবার বাসভাড়াও কমালো ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়া দেশটি। শ্রীলঙ্কার জাতীয় পরিবহন কমিশনের (এনটিসি) মহাপরিচালক ড. নীলান মিরান্ডা বলেছেন, যাত্রীদের ডিজেলের দাম কমার সুবিধা দিতে বাসভাড়া ১১ দশমিক ১৪ শতাংশ কমানো হয়েছে।

তাছাড়া দেশটিতে এলপি গ্যাসের দাম কমানোরও ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (৮ আগস্ট) মধ্যরাত থেকে নতুন মূল্য কার্যকর হবে। দ্বীপ দেশটির সবচেয়ে বড় গ্যাস কোম্পানি লিটরোর চেয়ারম্যান মুদিথা পিরিস এ তথ্য নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় ও ভোক্তাবিষয়ক কর্তৃপক্ষ কর্তৃক প্রবর্তিত গ্যাসের দামের তথ্য অনুযায়ী, ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারে দাম কমতে পারে ২০০ রুপির বেশি। এর আগে অর্থাৎ ১১ জুলাই সিলিন্ডারটির দাম বেড়ে চার হাজার নয়শ দশ রুপিতে দাঁড়ায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না