ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়

ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়
ভারতের নতুন উপরাষ্ট্রপতি হলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জগদীপ ধনকড়। বিপুল ভোটে জয় লাভ করেছেন তিনি।

পশ্চিমবঙ্গের শাসকদল আগেই জানিয়েছিল উপরাষ্ট্রপতি পদে ভোটদানে তারা বিরত থাকবে। ফলে শনিবার (৬ আগস্ট) ভোট দেয়নি তৃণমূল সাংসদরা।

এবারে ভারতে উপ-রাষ্ট্রপতি পদে বিজেপি জোটের প্রার্থী ছিলেন জগদীপ ধনকড় এবং কংগ্রেসসহ বিরোধীদের প্রার্থী ছিলেন মার্গারেট আলভা। তাকে ৩৪৬ ভোটে হারিয়ে দিলেন ধনকড়।

২০১৯ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন জগদীপ ধনকড়। রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে থাকাকালীন মমতা দলের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন একাধিকবার। চলতি বছরের ১৬ জুলাই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন জগদীপ ধনকড়। সেদিনই উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না