Ortho Songbad আর্কাইভ

সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সাউথইস্ট ব্যাংকের দীর্ঘ মেয়াদে “এএ” এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং হয়েছে।

ব্যাংকটির ৩১ ডিসেম্বর,২১ নিরীক্ষিত ও ৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার