জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
২০২০ সালে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৭ আগস্ট) এই ফল প্রকাশ করা হয়।

সারাদেশে ৩১১টি কেন্দ্রে মোট ৩১টি অনার্স বিষয়ে ৭৯৭টি কলেজের ৩ লাখ ৪০ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় প্রমোশনের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ।

পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪০৮ জন। আর মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৭৪ জন।

রোববার সন্ধ্যা ৭টা থেকে এসএমএসের মাধ্যমে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space>h3<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট results.nu.ac.bd ও www.nubd.info থেকে ফল জানা যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো