রাত ১০টা থেকে যেসব এলাকায় গ্যাস থাকবে না

রাত ১০টা থেকে যেসব এলাকায় গ্যাস থাকবে না
পাইপলাইনের মেরামত কাজের জন্য রাজধানীসহ ১৩ এলাকায় আজ (রোববার) রাত ১০টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি কাজের জন্য রবিবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত শ্যামপুর, পোস্তগোলা, দোলেশ্বর, জিনজিরা, হাসনাবাদ, পানগাঁও, শুভাঢ্যা, ইকুরিয়া, চনকুটিয়া, কদমতলী, কালিন্দী, আগানগর এবং ফতুল্লায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও জানায় তিতাস। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা