সাউথইস্ট ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
 

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২২” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ আগস্ট) ডিজিটাল প্ল্যাটফমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও সকল শহীদের স্মরণে ও শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপরে ভার্চুয়ালি আলোচনা সভা ও দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতঃপর ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মুনাজাত পরিচালনা করা হয়।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীরা উপস্থতি ছলিনে।

এছাড়াও সাউথইস্ট ব্যাংকের আঞ্চলিক অফিসের ইনচার্জবৃন্দ, সকল শাখা ও উপশাখার প্রধানগণ আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় ব্যাংকের অর্ধবার্ষিকী সম্মেলনে ব্যাংকের পারফর্মেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ব্যাংকের অর্ধ-বার্ষিক অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করা হয়।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি