চীনে আটকা পড়েছেন ৮০ হাজার পর্যটক

চীনে আটকা পড়েছেন ৮০ হাজার পর্যটক
করোভাইরাসের বিস্তারের পর চীনে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞায় দেশটির বিখ্যাত শহর সানিয়ায় ৮০ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

চীনে দক্ষিণের হাইনান দ্বীপের মধ্যে অবস্থিত এই শহরটির জনসংখা ১০ লাখেরও বেশি। যেখানে রবিবার (৭ আগস্ট) ৪৮৩ জন করোনায় আক্রান্ত হন বলে রিপোর্ট এসেছে। এর ফলে সপ্তাহান্তে শহরের বাইরের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ করে দিয়েছে।

চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যে পর্যটকরা দেশের বাইরে যেতে চান তাদের সাত দিনের মধ্যে পাঁচটি পিসিআর পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় করোনা নেগেটিভ ফলাফল আসলে তারা ভ্রমণ করতে পারবে।

শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির একজন কর্মকর্তা বলেছেন, শহরের হোটেলগুলোকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল না হওয়া পর্যন্ত পর্যটকদের ৫০ শতাংশ ছাড় দিতে বলা হয়েছে।



করোনার কারণে চীনের বিভিন্ন সীমান্ত ২০২০ সালের শুরু থেকে বন্ধ রয়েছে। আন্তর্জাতিক পর্যটনও বন্ধ করে দিয়েছে দেশটি।




আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না