সূচকের পতনের সাথে কমেছে লেনদেনও

সূচকের পতনের সাথে কমেছে লেনদেনও
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৮ আগস্ট) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ সূচক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৮ পয়েন্টে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

অন্য সূচক গুলোর মধ্যে ইসলামী শরীয়াহ ভিত্তিক সূচক ‘ডিএসইএস’ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে। এবং বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত সূচক ‘ডিএস৩০’ ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩৭ পয়েন্টে।

পাশাপাশি আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। আজ ডিএসইতে মোট ১ হাজার ৮৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে গতকাল ডিএসইতে ১ হাজার ১১৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ আজ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৩৩ কোটি ৮৭ লাখ টাকার।

ডিএসইতে আজ মোট ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে শেয়ারের দর বেড়েছে ১০৩টির, শেয়ারের দর কমেছে ২১১টির এবং শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে ৬৬টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১৬ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন