মেট্রোরেলে চাকরির সুযোগ

মেট্রোরেলে চাকরির সুযোগ
শতভাগ রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ঢাকা বিআরটি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে সাত পদে লোক নেওয়া হবে। এসব পদে মাসিক বেতন ৭৯ হাজার থেকে ১ লাখ ২২ হাজার টাকা পর্যন্ত।

১. পদের নাম: মহাব্যবস্থাপক

পদসংখ্যা: ১
যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, হিউম্যান রির্সোস, ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা ইকোনমিকস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১,২২,০০০ টাকা
বয়স: অনূর্ধ্ব ৫৭ বছর

২. পদের নাম: উপমহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ)

পদসংখ্যা: ১
যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১,০৫,০০০ টাকা
বয়স: অনূর্ধ্ব ৫০ বছর

৩. পদের নাম: ব্যবস্থাপক (অর্থ)

পদসংখ্যা: ১
যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৭৯,০০০ টাকা
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

৪. পদের নাম: ব্যবস্থাপক (অপারেশন)

পদসংখ্যা: ১
যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৭৯,০০০ টাকা
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

৫. পদের নাম: ব্যবস্থাপক (আইটি)

পদসংখ্যা: ১
যোগ্যতা: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সড়ক পরিবহন বিষয়ে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কমপক্ষে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৭৯,০০০ টাকা
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

৬. পদের নাম: ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ)

পদসংখ্যা: ১ যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৭৯,০০০ টাকা
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

৭. পদের নাম: ব্যবস্থাপক (ডিপো)

পদসংখ্যা: ১ যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৭৯,০০০ টাকা
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো