মার্কেন্টাইল ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের চুক্তি স্বাক্ষর

মার্কেন্টাইল ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের চুক্তি স্বাক্ষর
করোনা পরবর্তী অর্থনৈতিক ক্ষতি মোকাবেলার লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে রিভলভিং ক্যাপিটাল ফান্ড থেকে স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মফিজুর রহমান ও মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান চুক্তিপত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের এসএমই ডিভিশনের প্রধান ও এসভিপি মোহাম্মদ ফারুক আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি