চতুর্থ শিল্প বিপ্লব এবং ডিজিটাল আপস্কিলিং নিয়ে ইউসিবির কর্মশালা

চতুর্থ শিল্প বিপ্লব এবং ডিজিটাল আপস্কিলিং নিয়ে ইউসিবির কর্মশালা
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ‘৪র্থ শিল্প বিপ্লব এবং ডিজিটাল আপস্কিলিংয়ের’ ওপর কর্মচারী সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসাবে কর্মশালার আয়োজন করে। সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে  অনুষ্ঠিত এ কর্মশালায় ব্যাংকের মোট ১৯০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে সেশনের উদ্বোধন করেন ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ইউসিবি তার দৈনন্দিন ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক প্রক্রিয়া অটোমেশন, বিগ ডাটা অ্যানালিটিক্স, ব্লক চেইন প্রযুক্তির প্রভৃতি নতুন ব্যবসায়িক প্রযুক্তি গ্রহণ করছে। ইউসিবি ব্যাংক 4IR (চতুর্থ শিল্প বিপ্লব) দ্বারা উপস্থাপিত সুযোগের সদ্ব্যবহার করার জন্য দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে সচেষ্ট রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্ট জনাব মোহাম্মদ ইসহাক মিয়া, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়া এবং বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট বিভাগের যুগ্ম পরিচালক ও সিস্টেম বিশ্লেষক এস এম তোফায়েল আহমেদ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

ইউসিবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আইটি প্রধান কাশেফ রহমান ব্যাংকের ডিজিটাল রূপান্তর উদ্যোগগুলি বিশদভাবে বর্ণনা করেন এবং চতুর্থ শিল্প বিপ্লবের আলোকে সাইবার নিরাপত্তা উদ্যোগের বিষয়েও আলোচনা করেন।

ইউসিবি’র লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান মাসুদ রায়হান এবং এলডিসি টিমের অন্যান্য সদস্যরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি