ডিএমপির তিন বিভাগের ডিসি বদলি

ডিএমপির তিন বিভাগের ডিসি বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান, মতিঝিল ও ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদকে গুলশানে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) হায়াতুল ইসলাম খানকে মতিঝিল বিভাগে ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. জিয়াউল হাসান তালুকদারকে ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামানকে ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়। আর ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইফতেখারুল আলম দিনাজপুর জেলা পুলিশ সুপার হিসেবে বদলি করায় এ দুটি পদ শূন্য ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো