কোটি টাকার চিনি নিয়ে মেঘনায় কার্গোডুবি

কোটি টাকার চিনি নিয়ে মেঘনায় কার্গোডুবি
মেঘনায় ডুবোচরে ধাক্কা লেগে চিনি বোঝাই একটি কার্গো ডুবে গেছে। নৌ পুলিশের তৎপরতায় কিছু সংখ্যক চিনির বস্তা উদ্ধার হলেও ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকার চিনি মেঘনার পানিতে ডুবে গেছে।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চদ্র দে বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে কার্গোটি নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ভোলার উদ্দেশে রওনা হয়। রাতে চাঁদপুরে অবস্থান করে ভোরে পুনরায় যাত্রা শুরু করেন। আজ বুধবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে মেঘনার কাইছমোর ঘাট এলাকা অতিক্রম করার সময় ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে কার্গোটি কাত হয়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০০ বস্তা চিনি উদ্ধার করতে সক্ষম হয়। বাকি ৩৪২০ বস্তা চিনি পানিতে ডুবে গেছে। এই কর্মকর্তা বলেন, প্রতিবস্তায় ৫০ কেজি করে চিনি ছিল। আর বস্তার মূল্য চার হাজার টাকা। আমরা জেনেছি, ওই নৌযানে ফ্রেশ কোম্পানির ৩ হাজার ৭২০ বস্তা চিনি ছিল। ভোলায় ফ্রেশ কোম্পানির ডিলার হোসেন ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চিনি নিয়ে যাচ্ছিলেন তারা।

তিনি বলেন, কার্গোটি ডুবতে দেখে মেঘনায় নৌ পুলিশের একটি টহল টিম ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে কার্গোতে থাকা ৫ জনকে উদ্ধার করেন। কার্গোর মালিক ঘটনাস্থলে হাজির হয়েছেন। ভাটায় নদীর পানি টানলে কার্গোটি উদ্ধার করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট