কাঁচপুর-কেরানীগঞ্জে বাস টার্মিনাল নির্মাণে ৪ বছর লাগবে: তাপস

কাঁচপুর-কেরানীগঞ্জে বাস টার্মিনাল নির্মাণে ৪ বছর লাগবে: তাপস
বাস রুট রেশনালাইজেশনের আওতায় নারায়ণগঞ্জের কাঁচপুর ও ঢাকার কেরানীগঞ্জে আরও দুটি আন্তঃজেলা বাস টার্মিনাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘এ দুটি বাস টার্মিনালের মধ্যে একটির জমি অধিগ্রহণ হয়েছে, আমরা হস্তান্তর চেয়েছি। অন্যটির জমি অধিগ্রহণ কার্যক্রম হাতে নিয়েছি। এগুলো নির্মাণ হতে আরও তিন-চার বছর লেগে যাবে। এরমধ্যে বাস যেন সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, সেজন্যই সায়েদাবাদ বাস টার্মিনাল সংস্কারের কাজ হাতে নিয়েছি।’

বুধবার (১০ আগস্ট) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে মেয়র তাপস এসব কথা বলেন।

এসময় এক প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র বলেন, ‘পোস্টার, বিভিন্ন ধরনের রঙ দিয়ে লিখে অবকাঠামোগুলো ঢেকে ফেলা হচ্ছে। এখানে জনগণের সচেতনতাই মুখ্য। আশা করবো, তারা এগুলো থেকে বিরত থাকবেন।’

তিনি বলেন, ‘আমাদের আইন রয়েছে। কিন্তু প্রয়োগ করি না। অবকাঠামো নির্মাণে জনগণের প্রত্যাশা পূরণ হলে এর উৎকর্ষতার জন্য যা করা দরকার, আমরা করবো। অবকাঠামো সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা