Ortho Songbad আর্কাইভ

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১১ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মোঃ ওমর ফারুক খান ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুঁইয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার