Ortho Songbad আর্কাইভ

সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৮৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১২ টাকা ৩৯ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার