ভারত থেকে ট্রেনে সাড়ে ৩ হাজার মেট্রিন টন পাথর আমদানি
ভারত থেকে ট্রেনে করে ৩ হাজার ৫০০ মেট্রিক টন পাথর আমদানি করা হয়েছে। চার দিন আগে থেকে জয়পুরহাট স্টেশনে পাথরগুলো আনলোড করা হচ্ছে।
পাথর আমদানি করা প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স এএস কন্সট্রাকশনের ইঞ্জিনিয়ার মো. মুরাদ হাসান বলেন, ভারতের ঝাড়খণ্ড রাজ্য থেকে ৩ হাজার ৫০০ মেট্রিক টন পাথর আমদানি করা হয়েছে। ট্রেনের ৫৮টি বগিতে পাথর এসেছে। এসব পাথর বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে।
জয়পুরহাট স্টেশন মাস্টার হাবিবুর রহমান বলেন, এসব পাথর বারসই-বিরল রেলপথে জয়পুরহাট স্টেশনে এসেছে। ৩ হাজার ৫০০ মেট্রিক টন পাথর আমদানি করতে সরকার ভাড়া পেয়েছে প্রায় ১৪ লাখ টাকা। পাথর আনলোড শেষে ট্রেনটি একই পথে ভারতে চলে যাবে।