Ortho Songbad আর্কাইভ

আ.লীগ যুগ যুগ ধরে এ দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবে: সেতুমন্ত্রী

আ.লীগ যুগ যুগ ধরে এ দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবে: সেতুমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বপ্নপূরণ করার লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বনানী কবরস্থানে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু না থাকলেও স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যুগ যুগ ধরে এ দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের নেতারা ১৫ আগস্টে নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা দোয়া ও মোনাজাতে অংশ নেন ।

মুল সাইট থেকে

পুজিবাজার