Ortho Songbad আর্কাইভ

ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকরা পাবেন লেজার ট্রিটে বিশেষ সুবিধা  

ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকরা পাবেন লেজার ট্রিটে বিশেষ সুবিধা  
ব্র্যাক ব্যাংক সম্প্রতি লেজার ট্রিট-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক-এর প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা বিখ্যাত সৌন্দর্য বর্ধন ও কসমেটিক সার্জারি ক্লিনিক - লেজার ট্রিট - থেকে বিশেষ সুযোগ-সুবিধা এবং ডিসকাউন্ট উপভোগ করবেন।

এই চুক্তির অধীনে লেজার ট্রিট ব্র্যাক ব্যাংক-এর প্রিমিয়াম ব্যাংকিং ডেবিট কার্ড, ইনফিনিট কার্ড, সিগনেচার কার্ড, প্লাটিনাম ক্রেডিট কার্ড, ‘তারা’ কার্ডহোল্ডার এবং ব্র্যাক ব্যাংক-এর কর্মকর্তাদের সকল সেবার ওপর ১৫ শতাংশ ডিসকাউন্ট প্রদান করবে।

এছাড়াও ব্র্যাক ব্যাংক-এর অন্যান্য কার্ডের গ্রাহকদের জন্য আছে সকল সেবার ওপর ১০ শতাংশ ছাড়। এই সেবাটি লেজার ট্রিট-এর গুলশান, বনানী এবং উত্তরা আউটলেটে পাওয়া যাবে। এই ডিসকাউন্ট বোটক্স, ফিলার এবং কুল স্কাল্পটিং ছাড়া সমস্ত সেবায় পাওয়া যাবে।

ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম এবং লেজার ট্রিট-এর চিফ কনসালটেন্ট অ্যান্ড সিইও ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম গত ১১ আগস্ট, ২০২২ ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক-এর ঢাকা সাউথের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং আবু সায়েম আনসারী এবং সেন্টার ম্যানেজার, প্রিমিয়াম ব্যাংকিং সোনিয়া সরকার এবং লেজার ট্রিট-এর ডিজিএম অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মোঃ দাউদ হোসেন ও মিডিয়া ম্যানেজার মোঃ আরনীল হাসান রাব্বি। বিজ্ঞপ্তি

মুল সাইট থেকে

পুজিবাজার