Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ৮৩ কোটি ২৩ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ২২ লাখ ১৩ হাজার টাকার।

৩৫ কোটি ৩১ লাখ ৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইন্ট্রাকো , গ্রামীণফোন, কপারটেক, প্রাইমটেক্স, ওরিয়ন ইনফিউশন ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার