মার্কেন্টাইল ব্যাংকের ‘জিগাতলা’ ও ‘ঘড়িষার বাজার’ উপশাখা উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংকের ‘জিগাতলা’ ও ‘ঘড়িষার বাজার’ উপশাখা উদ্বোধন
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে আরও দুটি উপশাখা সম্প্রতি উদ্বোধন করেছে। উপশাখাগুলো হলো ঢাকায় ‘জিগাতলা উপশাখা’ ও শরীয়তপুরে ‘ঘড়িষার বাজার’ উপশাখা।

ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে ২টি উপশাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে উপশাখাগুলোর কার্যক্রম শুরু করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ, পরিচালকবৃন্দ আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), এম. এ খান বেলাল ও মোহাম্মদ আব্দুল আউয়াল ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিবৃন্দ আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মুঃ মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, এসইভিপিবৃন্দ অসীম কুমার সাহা, শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনীসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকবৃন্দ, ২টি উপশাখার নিয়ন্ত্রণকারী শাখাপ্রধানগণ, উপশাখার ইনচার্জগণ ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। বিজ্ঞপ্তি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি