ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্সের নাম পরিবর্তন

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্সের নাম পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড তাদের নাম পরিবর্তন করে “ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি” করেছে।

গত এপ্রিল মাসে শেয়ারহোল্ডারগণ বিশেষ এক সভায় কোম্পানির নিবন্ধিত নাম ‘ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড’ পরিবর্তন করে ‘ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’ করার প্রস্তাবটিতে সম্মতি প্রদান করেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে গত ২৫ বছর ডিবিএইচ দেশের আবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা এবং রাজশাহীতে কোম্পানির শাখা আছে এবং এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ১৩,৫০০ কোটি টাকার অধিক গৃহঋণ বিতরণ করেছে। ডিবিএইচ দেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টানা ১৭ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ অর্জন করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন