বাংলাদেশ-চীন রুটের ফ্লাইট শুরু আজ

বাংলাদেশ-চীন রুটের ফ্লাইট শুরু আজ
চীনের গুয়াংজু রুটে বৃহস্পতিবার (১৮ আগস্ট) যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জানা যায়, আজ বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইট বিজি৩৬৬ স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ ওইদিন গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫মিনিটে উড্ডয়ন করে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৩০মিনিটে।

এ রুটের যাত্রীদের বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইট http://bd.china-embassy.gov.cn/lsyw/lsxx/ ও বিমানের ওয়েবসাইটে https://www.biman-airlines.com/travelAdvisory হালনাগাদ ট্রাভেল অ্যাডভাইজরি অনুসরণ করার জন্য বলেছে বাংলাদেশ বিমান।

গত ১৬ আগস্ট ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন সাক্ষাৎ করেন। ঢাকাস্থ চীনা দূতাবাসে অনুষ্ঠিত এ সাক্ষাতে ঢাকা-গুয়াংজু রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।

এছাড়া, বিমানের এমডি ও সিইও চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকা-কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। রাষ্ট্রদূত চীনে বিমানের নিয়মিত ফ্লাইট পরিচালনার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে বিমানের ফ্লাইট বাড়ানোর বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার