ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৭ আগস্ট) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন জানান, এ সময় আটকদের কাছ থেকে এক হাজার ৬৭০ ইয়াবা, ১৭৬ গ্রাম হেরোইন, ১২ কেজি ২২০ গ্রাম গাঁজা, আটটি নেশাজাতীয় ইনজেকশন ও ২০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো